শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দৈনিক সময়ের সমীকরণের মূল্য বাড়ছে

  • আপলোড তারিখঃ ৩০-০৭-২০২২ ইং
দৈনিক সময়ের সমীকরণের মূল্য বাড়ছে
সমীকরণ প্রতিবেদক: আগামীকাল থেকে দেশের অধিকাংশ পত্রিকার মূল্য বাড়ছে। তাই দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার মূল্য পুনঃনির্ধারণ করা হচ্ছে। সর্বস্তরের পাঠককূলের মতামতের ভিত্তিতে পত্রিকার মূল্য ১ আগষ্ট থেকে ৪ টাকা নির্ধারণ করা হয়েছে। পত্রিকা মূদ্রণের উপকরণসমূহের মূল্য চলমান হারে বাড়তে থাকায় পত্রিকার মূল্য পুনঃনির্ধারণ ছাড়া উপায় থাকলো না। চলতি মাসে ঢাকা থেকে প্রকাশিত শীর্ষস্থানীয় পত্রিকাগুলোকে নিয়ে গঠিত নিউজপেপার অনার এসোসিয়েশন সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পত্রিকার মূল্য ১ আগস্ট থেকে বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এর প্রেক্ষিতে ৫টাকার পত্রিকা ৭টাকা, ১০টাকার পত্রিকা ১২টাকা ও ১২ টাকার পত্রিকা ১৫টাকা করার ঘোষণাও দেয়া হয়েছে। বিষয়টি পর্যালোচনার জন্য চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত সংবাদপত্রের সম্পাদক পরিষদ এক সভায় মিলিত হয়। সভায় উঠে আসে কাগজসহ মূদ্রণের জন্য প্রয়োজনীয় উপকরণের আকাশচুম্মি মূল্য বৃদ্ধির বিষয়টি। মূল্য পুনঃনির্ধারণের বিষয়ে একমত হলেও পরবর্তীতে পাঠকসহ সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার মূল্য বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে। এবিষয়ে দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন বলেছেন, পাঠকের সহযোগিতায় পত্রিকার অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। তাই পাঠককূলের মতামতের সর্বাধিক গুরুত্ব দিয়েই পত্রিকার মূল্য ৫টাকা না করে ৪ টাকা নির্ধারণ করা হয়েছে। কারণ পাঠককূলই পত্রিকার প্রাণ।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত