শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে সিড়ি থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৫-০৭-২০২২ ইং
জীবননগরে সিড়ি থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

জীবননগর অফিস: জীবননগরে সিড়ি থেকে পড়ে নিলা খাতুন নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে জীবননগর উপজেলা শহরের কোর্টপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নিলা খাতুনের লাশ স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি শাখারিয়াতে নেওয়া হয়েছে। নিহত নিলা খাতুন (৩৫) জীবননগর উপজেলার কোটপাড়ার নিজামুল ইসলাম বুদোরা স্ত্রী।

নিহতর স্বজনরা জানান, দুপুরের পর থেকে জীবননগরে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি ছেড়ে যাওয়ার পর বিকেলে নিলা খাতুন ভেজা কাপড় মেলতে ছাদে ওঠেন। কাপড় মেলার একপর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে সিড়ি থেকে পড়ে গেলে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জীবননগর থানার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল খালেক বলেন, জীবননগর পৌর শহরের কোর্টপাড়ায় সিড়ি থেকে পড়ে গৃহবধূর মৃত্যুর বিষয়টি আমি শুনেছি এবং আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বলতে পারব আসল ঘটনা কী।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত