শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বগুড়ার অস্ত্র মামলায় গাংনীর ইউপি সদস্য আটক

  • আপলোড তারিখঃ ১৬-০৭-২০২২ ইং
বগুড়ার অস্ত্র মামলায় গাংনীর ইউপি সদস্য আটক
সমীকরণ প্রতিবেদন: বগুড়া সদর থানায় আগ্নেয়াস্ত্র আইনের মামলার এজাহার নামীয় আসামী মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বর) জাহাঙ্গীর আলমকে (৪২) গ্রেপ্তার করেছে গাংনী থানা পুলিশ। গতকাল শুক্রবার রাত ৯টায় গাংনী থানা পুলিশের একটি টীম হোগলবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। জাহাঙ্গীর আলম গাংনী উপজেলার হোগলবাড়িয়া গ্রামের মৃতু চায়েন উদ্দীনের ছেলে ও মটমুড়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের একাধিকবার নির্বাচিত সাধারণ সদস্য (মেম্বর)। গাংনী থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। তার নামে বগুড়া সদর থানায় আগ্নেয়াস্ত্র আইনে একটি মামলা রয়েছে। যার নম্বর এসটিসি ১৬৪/২০০৯ ইং। মামলায় আদালতের পরোয়ানাভূক্ত পেয়ে তাকে গ্রেপ্তার অভিযান চালায় গাংনী থানা পুলিশ। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, আদালতের গ্রেপ্তারী পরোয়ানা পেয়ে গাংনী থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। শনিবার সকালে গ্রেপ্তারকৃত আসামী জাহাঙ্গীর আলমকে আদালতে পাঠানো হবে। উল্লেখ্য, জাহাঙ্গীর আলম মটমুড়া ইউনিয়ন পরিষদে একাধিকবার সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন। বগুড়া থানা পুলিশের অস্ত্র আইনে দায়ের করা মামলায় সে জামিনে ছিলেন বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত