শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে থানা পুলিশের অভিযানে দুই মাদকসেবী আটক

  • আপলোড তারিখঃ ২৫-০৬-২০২২ ইং
মেহেরপুরে থানা পুলিশের অভিযানে দুই মাদকসেবী আটক
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুর পৌর এলাকার দিঘীরপাড়া থেকে দুই মাদকসেবীকে আটক করেছে সদর থানা পুলিশ। আটককৃতরা হলেন- মেহেরপুর পৌর এলাকার ৫ নম্বর দিঘীরপাড়ার রওশন আলীর ছেলে হুসাইন (৩৯) ও আবুল কাশেমের ছেলে আশিক (২১)। গতকাল শুক্রবার সকালের দিকে মেহেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জিল্লুর রহমান অভিযান পরিচালনা করে দিঘীরপাড়া থেকে তাদের আটক করেন। এসআই জিল্লুর রহমান জানান, এলাকায় আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টার অপরাধে তাদের ১৫১ ধারায় আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে ১৫১ ধারায় একটি জিডি করা হয়েছে, নম্বর ১০৫৪, তারিখ ২৪/০৬/২০২২ইং। আটককৃতদের গতকাল শুক্রবার দুপুরের দিকে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত