শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরের পৃথক স্থানে বজ্রপাতে কৃষকের মৃত্যু, দুই গৃহবধুসহ আহত ৪

  • আপলোড তারিখঃ ২২-০৬-২০২২ ইং
মেহেরপুরের পৃথক স্থানে বজ্রপাতে কৃষকের মৃত্যু, দুই গৃহবধুসহ আহত ৪
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরের পৃথক স্থানে বজ্রপাতে আবু বক্কর সিদ্দিক (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এছাড়া বজ্রপাতে দুই গৃহবধূসহ চারজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে বজ্রসহ বৃষ্টিপাতের ঘটনা ঘটে। নিহত আবু বক্কর সিদ্দিক মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের রিয়াজ উদ্দীনের ছেলে। আহতরা হলেন- একই উপজেলার গোপালপুর গ্রামের আব্দুস সালামের স্ত্রী আঙ্গুরা খাতুন (৩০), রাজাপুর গ্রামের মজিদুল ইসলামের স্ত্রী কহিনুর বেগম (২৫), রাধাকান্তপুর গ্রামের কৃষক আহসান আলী (৪০) ও রহমতুল্লাহ। আহত আঙ্গুরা ও কহিনুরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ২৫০ শয্যাবিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক বেলাল সুমন। স্থানীয়রা জানান, কৃষক আবু বক্কর সিদ্দিক স্থানীয় মাঠে ধান রোপণ করছিলেন। ঝুম বৃষ্টির সাথে বজ্রপাত হলে আবু বক্কর সিদ্দিক গুরুতর আহত হন। আহতাবস্থায় তাঁকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক বেলাল সুমন জানান, আহত দুই নারীর অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে তাঁদের।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত