শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে ঘর পেলেন গৃহহীন আশানুর খাতুন

  • আপলোড তারিখঃ ২১-০৬-২০২২ ইং
মুজিবনগরে ঘর পেলেন গৃহহীন আশানুর খাতুন
প্রতিবেদক, মুজিবনগর: মুজিববর্ষ উপলক্ষে মুজিবনগরে গৃহহীন আশানুর খাতুন (৫৫) এবার থাকার জন্য ঘর পেলেন। আশানুর খাতুন উপজেলার বাগোয়ান ইউনিয়নের আনন্দবাস গ্রামের নিমজুর রবকুলের স্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় মুজিবনগর উপজেলা পরিষদের রাজস্ব অর্থায়নে গতকাল সোমবার দুপুরে ওই নতুন নির্মিত ঘর ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউদ্দীন বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুজন সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন প্রমুখ। ১ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে দুটি কক্ষ, একটি বারান্দা টিনের ছাউনী ও টয়লেটসহ এ গৃহ নির্মাণ করে দেওয়া হয়। উল্লেখ্য, হতদরিদ্র আশানুরের জায়গা ছিল কিন্তু থাকার ঘর ছিল না। একটি চাটাই দিয়ে ঘেরা ও খড় দিয়ে ছাওয়া বাড়িতে রোদ-বৃষ্টিতে ভিজে কোনো রকম বাস করতেন। সরকার কর্তৃক এই ঘর পেয়ে আশার আলো দেখছেন তিনি।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত