শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে ১৫০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ১৮-০৬-২০২২ ইং
গাংনীতে ১৫০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরের গাংনীতে ১৫০ বোতল ফেনসিডিলসহ আবু হানিফ (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত আবু হানিফ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নিগুয়ারী গ্রামের আবু তাহেরের ছেলে। গতকাল শুক্রবার ভোরের দিকে গাংনী উপজেলার রামনগর এলাকা থেকে আবু হানিফকে আটক করা হয়। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গাংনী উপজেলার রামনগর এলাকা দিয়ে কাভার্ডভ্যানযোগে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর ক্যাম্পের ইনচার্জ এসআই জহির রায়হানের নেতৃত্বে এএসআই আশরাফ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে আবু হানিফকে আটক করতে সক্ষম হন। এসময় কাভার্ড ভ্যানে (ঢাকা মেট্রো-ড-১৪৪২২৫) তল্লাশি চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আবু হানিফের বিরুদ্ধে গাংনী থানায় মামলা দায়ের পূর্বক মেহেরপুর আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে প্রেরণ করা হবে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত