শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরের বেলতলা পাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৬-০৬-২০২২ ইং
মেহেরপুরের বেলতলা পাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুর সদর উপজেলার বেলতলা পাড়ায় পানিতে ডুবে মোমিন নামে দুই বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে বাড়ির পাশের মাজেদের পুকুরে এ ঘটনা ঘটে। নিহত মোমিন একই গ্রামের মশিউর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, মোমিন বাবা-মা ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এসময় শিশুটি একা একা বাড়ির পাশের পুকুরের ধারে গেলে পানিতে পড়ে যায়। স্থানীয়রা গোসল করতে গিয়ে দেখতে পেয়ে উদ্ধার করে। মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত