শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপলোড তারিখঃ ১১-০৬-২০২২ ইং
মেহেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুর শহরের জেলখানা পাড়া থেকে রুবেল হোসেন নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালের দিকে পুলিশের তার বাড়িতে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে। রুবেল ওই এলাকার মইন শেখের ছেলে। জানা গেছে, প্রায় ২ বছর পূর্বে রুবেলের স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। পরে সে ওই বাড়িতে একাকি বসবাস করতো। আগের দিন রাতে বাড়ী এসে খাওয়া-দাওয়া করে শুয়ে পড়ে। সকালে তার মা ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি শুরু করেন। পরে কোনো সাড়া না পেয়ে এলাকাবাসীকে খবর দিলে এলাকাবাসী ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ রুবেলের লাশ উদ্ধার করে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত