শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় মদ ও ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ১১-০৬-২০২২ ইং
দামুড়হুদায় মদ ও ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
প্রতিবেদক, দামুড়হুদা: চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০০ মিলি লিটার মদ ও ৩০ বোতল ফেন্সিডিলসহ হাফু (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯ টার সময় পুরাতন বাস্তপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত হাফু ( ৫০) দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামের মৃত ফকির মোহাম্মদের ছেলে। পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ এর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে এস.আই মারজান আল মোনায়েম সঙ্গীয় ফোর্সসহ দামুড়হুদা থানাধীন নতুন বাস্তুপুর গ্রামের একটি ভুট্টা ক্ষেতের সামনে থেকে হাফিজুর রহমান ওরফে হাফু নামের একজনকে আটক করে। পরে তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৩০ বোতল ফেন্সিডিল ও ৫০০ মিলি লিটার চোলায় মদ উদ্ধার করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ তাকে আদালতের মাধ্যে জেল হাজতে প্রেরণ করা হবে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত