শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

  • আপলোড তারিখঃ ১১-০৬-২০২২ ইং
গাংনীতে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরের গাংনীতে ১০ কেজি গাঁজাসহ নাঈম ইসলাম (১৯) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোর চারটার দিকে তাঁকে আটক করা হয়। আটককৃত নাঈম ইসলাম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মশাউড়া গ্রামের বাবর আলী বাবুর ছেলে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, উপজেলার বেতবাড়িয়া-ভবানীপুর গ্রামের তিন রাস্তার মোড় এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ এএসআই আশরাফ আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ নাঈম ইসলামকে আটক করে। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি অ্যাপাচি আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। আটককৃত নাঈম ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাপূর্বক জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত