শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে ইটভাটায় জরিমানা

  • আপলোড তারিখঃ ১০-০৬-২০২২ ইং
গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে ইটভাটায় জরিমানা
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরের গাংনীতে ফসলি জমির মাটি ইটভাটায় ব্যবহার করায় সুপার ব্রিকস নামের এক ভাটায় অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে উপজেলার পশ্চিম মালসাদহ এলাকায় এন ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম বলেন, সম্প্রতি উপজেলায় যত্রতত্র ফসলি কৃষিজমি কেটে মাটি ইটভাটায় বিক্রি করা হচ্ছে। এই ইটভাটার মাটির রাস্তায় পড়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। দেশের প্রচলিত আইন অনুসারে ইটভাটা স্থাপন আইন ২০১৩ এর ১৫(১) ধারা যদি কৃষি জমির মাটি থেকে কাঁচামাল হিসেবে ইটভাটায় ব্যবহার করা হয়, তাহলে সেটি দণ্ডনীয় অপরাধ। আমরা এই অপরাধ থেকে আমলে নিয়ে সুপার ব্রিকসের ম্যানেজার ময়নাল হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছি। এসময় গাংনী থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত