শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে কোর্ট মসজিদ মার্কেট উচ্ছেদের প্রতিবাদে ব্যবসায়ী নেতাদের সংবাদ সম্মেলন

  • আপলোড তারিখঃ ০৯-০৬-২০২২ ইং
মেহেরপুরে কোর্ট মসজিদ মার্কেট উচ্ছেদের প্রতিবাদে ব্যবসায়ী নেতাদের সংবাদ সম্মেলন
প্রতিবেদক, মেহেরপুর:মেহেরপুর জেলা প্রশাসকের অপসারণের দাবি ও মেহেরপুর পৌরসভা নির্বাচন বর্জনের হুমকি দিয়ে পাঁচ দফা কর্মসূচি দিয়েছেন মেহেরপুরের ব্যবসায়ী সংগঠনের নেতারা। গতকাল বুধবার বিকেলে মেহেরপুর শিল্পকলা একাডেমি মোড়ে সাংবাদিক সম্মেলন করে ব্যবসায়ী নেতারা এ কর্মসূচি ঘোষণা করেন। জেলা প্রশাসনের উদ্যোগে কোর্ট মসজিদ মার্কেট ভবন উচ্ছেদ করার প্রতিবাদ এবং তাঁদের পুনর্বাসনের দাবিতে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করে ব্যবসায়ী সমিতি। মেহেরপুরের হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি শেখ মোমিনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল সিমন, ওষুধ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, সদস্য রাশেদুজ্জামান ও ইজারুল ইসলাম। সাংবাদিক সম্মেলনে কোর্ট মসজিদ মার্কেটের ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও তাঁদের পরিবারবর্গরা উপস্থিত ছিলেন। হোটেল বাজার মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল সিমন তাঁর বক্তব্যে বলেন, ‘২০০৬ সালে তৎকালীন জেলা প্রশাসক তালুকদার সামসুর রহমান ও তৎকালীন সদর ইউএনও মিলে চুক্তিপত্রের মাধ্যমে আমাদের ব্যবসায়ীদের দোকান ঘর বরাদ্দ দেন। যদি কোনো অনিয়ম হয়ে থাকে, তাহলে তাঁরা করেছেন।’ তিনি অভিযোগ করেন, ‘জেলা প্রশাসক এই মার্কেটটি ভাঙার প্রতিটি বিষয় নিয়ে ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে মিথ্যাচার করেছেন। ডিসি সাহেব আমাদের সাথে কোনো ধরণের আলাপ-আলোচনা করেনি। বরং আমরা আমাদের প্রতিষ্ঠান বাঁচাতে বারবার তাঁর কাছে গেছি। উনি আমাদের বিষয়ে কোনো ধরণের আলাপ-আলোচনা ছাড়াই মাত্র আধা ঘণ্টার ব্যবধানে পাকিস্তানি হানাদের মতোই আমাদের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছেন।’ সভাপতি জেলা প্রশাসকের অপসারণ ও মেহেরপুর পৌর নির্বাচন বর্জনের হুমকি দিয়ে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচিগুলো হলো- ৯ জুন (আজ) বৃহস্পতিবার সকালে ভিক্ষার থালা হাতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান, ১০ জুন শুক্রবার জুমার নামাজ শেষে বিশেষ মোনাজাত, ১১ জুন শনিবার বেলা ১১টায় ২৫ মিনিট কালো পতাকাসহ দোকান বন্ধ রাখা, ১২ জুন রোববার সকাল সাড়ে ১০টায় কাফনের কাপড়সহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ এবং ১২ জুন তারিখের মধ্যে সমাধান না হলে ১৩ জুন থেকে আমরণ অনশনসহ হরতালের ডাক দেওয়া হবে। প্রসঙ্গত, গত মঙ্গলবার মেহেরপুর জেলা মডেল মসিজেদের শ্রীবৃদ্ধি ও সরকারি জমি দখলমুক্ত করতে মেহেরপুর কোর্ট মসজিদ মার্কেট ভবন উচ্ছেদ করে জেলা প্রশাসন। এতে ২৫ জন ব্যবসায়ীর পথে বসার উপক্রম হয়েছে।  


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত