শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ০৯-০৬-২০২২ ইং
গাংনীতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ব্যবসায়ী আটক
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের হাড়িয়াদহ গ্রামে ৭ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় খলিলুর রহমান (৪৮) নামের এক আইসক্রিম ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত খলিল হাড়িয়াদহ গ্রামের দক্ষিণপাড়ার মৃত পাতান শেখের ছেলে। খলিল পেশায় একজন আইসক্রিম ব্যবসায়ী। গতকাল বুধবার দুপুরে গাংনী থানা পুলিশের একটি দল তাঁকে আটক করে। স্থানীয়রা জানান, গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে খলিল তাঁর প্রতিবেশীর এক শিশুকে নিজ বাড়ির ল্যাট্রিনে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এসময় শিশুটির চিৎকারে বাড়ির আশপাশের মানুষ ছুটে এসে শিশুকে উদ্ধার করেন। এসময় স্থানীয় লোকজন খলিলকে ঘরে আটকিয়ে রাখে। পরে দুপুরে পুলিশের হাতে তুলে দেয়। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, অভিযুক্ত খলিলুর রহমানকে থানায় নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।  


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত