শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ০৪-০৬-২০২২ ইং
গাংনীতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরের গাংনীতে ৭৫ বোতল ফেনসিডিলসহ জহুরুল ইসলাম (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেহেরপুর জেলা ডিবি পুলিশ। গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁকে আটক করা হয়। আটককৃত জহিরুল ইসলাম গাংনী উপজেলা সহড়াতলা গ্রামের ইদ্রিস আলীর ছেলে। মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি সাইফুল আলম জানান, মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা গ্রাম দিয়ে মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গোপনে ডিবি পুলিশের একটি টিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৭৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী জহুরুল ইসলামকে আটক করে। আটককৃত জহিরুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত