শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগর নিবন্ধনবিহীন পাঁচ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

  • আপলোড তারিখঃ ৩১-০৫-২০২২ ইং
মুজিবনগর নিবন্ধনবিহীন পাঁচ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
প্রতিবেদক, মুজিবনগর : মেহেরপুরের মুজিবনগরে স্বাস্থ্য বিভাগের অভিযানে নিবন্ধনবিহীন পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে বন্ধ করা হয়েছে। গতকাল সোমবার মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান। অভিযানে কেদারগঞ্জ বাজারের স্টার ক্লিনিক অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক, জারা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, পপুলার ডায়াগনস্টিক, সিয়াম ক্লিনিক ডায়াগনস্টিক ও হাজি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়। অভিযান পরিচালনাকারী কর্মকর্তা ডা. আসাদুজ্জামান বলেন, ‘সরকারের নির্দেশনা মোতাবেক সকল অবৈধ, লাইসেন্স বিহীন ও লাইসেন্স নবায়ন নেই এমন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক বন্ধ করে দেয়ার নির্দেশনার আওতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কেদারগঞ্জ বাজারসহ বিভিন্ন স্থানে অবস্থিত নিবন্ধনবিহীন মোট পাঁচটি ক্লিনিক ও ডায়াগনেষ্টিক সেন্টার সিলগালা করে বন্ধ করা হয়েছে। লাইসেন্স নবায়ন না হওয়া পর্যন্ত যদি তারা কার্যক্রম পরিচালনা করে তাহলে আইনের কঠোর প্রয়োগ করা হবে।’


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত