গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীর স্ত্রীর মৃত্যু
- আপলোড তারিখঃ
৩০-০৫-২০২২
ইং
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরের গাংনীতে টয়লেট পরিষ্কার করতে গিয়ে শারমিন আক্তার (৪৮) নামের এক প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকালে এ দূর্ঘটনা ঘটে। শারমিন আক্তার উপজেলার বড়বামন্দী গ্রামের প্রবাসীর আরেজুল হকের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শারমিন আক্তার বিকেলে বাড়ির টয়লেট পরিষ্কার করছিলেন। এসময় বৈদ্যুতিক মোটরের লাইনে বিদ্যুতায়িত হয়ে তিনি পড়ে ছিলেন। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করে। শারমিন আক্তারের ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। স্বামী ও ছেলে প্রবাসে। একমাত্র মেয়েকে নিয়ে তিনি বাড়িতে বসবাস করতেন।
কমেন্ট বক্স