মেহেরপুরে কৃষকের সোনালী স্বপ্নে আগুন!
- আপলোড তারিখঃ
২২-০৫-২০২২
ইং
প্রতিবেদক, গাংনী:
মেহেরপুর সদর উপজেলা কুতুবপুর গ্রামের বেঙ্গগাড়ির মাঠে দুই কৃষকের তিন বিঘা জমির ধান ও বিছালি রাতে আধারে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলার কুতুবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ কৃষক আনিসুর রহমান বলেন, ‘আমি দিন আনি দিন খাই, দিনমুজর করে ২৫ কাঠা জমিতে ধান রোপন করেছিলাম আল্লাহ রহমতে ফলন ও ভালো হয়েছিলো। দুদিন আগে ২৫ কাঠা জমির ধান কেটে পরের দিন মাড়াই করার জন্য গুছিয়ে রেখে দিয়েছিলাম। গত বৃহস্পতিবার রাত আনমানিক ১২ টার পর আমাকে গ্রামের কিছু মানুষ ডেকে বলে জমির কেটে গুছিয়ে রাখা ধানে কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে। আমি ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই ২৫ কাঠা জমির ধান পুড়ে ছাই হয়ে গিয়েছে।’ তিনি আরও বলেন, ‘এই ২৫ কাঠা জমির ধান দিয়ে আমার সারা বছর চলে যেতো, এখন আমি কি করবো? এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।’
সদর থানার ওসি শাহ্ দারা খান বলেন,‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।’
কমেন্ট বক্স