শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে জুয়ার আসর থেকে চার জুয়াড়ী আটক

  • আপলোড তারিখঃ ১৬-০৫-২০২২ ইং
মুজিবনগরে জুয়ার আসর থেকে চার জুয়াড়ী আটক
মেহেরপুরের মুজিবনগরের কেদারগঞ্জ বাজার এলাকায় জুয়ার আসর থেকে চার জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাতে তাঁদেরকে আটক করা হয়। তাস খেলার আড়ালে তারা টাকা দিয়ে জুয়া খেলছিল বলে জানায় পুলিশ। আটককৃতরা হলেন- মুজিবনগর উপজেলার রশিকপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে রেজা (৪৫), ঢোলমারী গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল হান্নান (৪৫), একই গ্রামের রহমত উল্লাহর ছেলে তাহাজ উদ্দীন (৫৫) ও রতনপুর গ্রামের অধীর মণ্ডলের ছেলে জনি মণ্ডল (৩৫)। পুলিশ সূত্রে জানা গেছে, কেদারগঞ্জ বাজারের পাশে আলীর আমবাগানে জুয়া খেলা চলছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেলের নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, আটককৃতদের নামে মুজিবনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার আসামি হিসেবে গতকাল রোববার তাদেরকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত