শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রেমিকার প্রতারণা থেকে বাঁচতে প্রেমিকের মামলা

  • আপলোড তারিখঃ ২৪-০৪-২০২২ ইং
প্রেমিকার প্রতারণা থেকে বাঁচতে প্রেমিকের মামলা

চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার হোগলডাঙ্গা গ্রামের আবু সিদ্দিকের মেয়ে বহুল আলোচিত রুনা আক্তারের প্রতারণা থেকে বাঁচতে আদালতে মামলা করেছে তার প্রেমিক সুমন রেজা। সুমন রেজা মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের কাউছারের ছেলে এবং পেশায় ব্যাংক কর্মচারী।

ভুক্তভোগী সুুমন রেজা জানান, সম্প্রতি রুনা আক্তারের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের শুরু থেকেই সে নানা অজুহাতে আমার কাছ থেকে টাকা নিতো। পরে আমি জানতে পারলাম প্রেমের ফাঁদে ফেলে মানুষের কাছ থেকে অর্থসম্পদ হাতিয়ে নেওয়া রুনা আক্তারসহ তার পরিবারের ব্যবসা। তখন আমি রুনা আক্তারের সাথে সম্পর্ক ছিন্ন করতে গেলে তারা আমার নামে বিভিন্ন অপবাদসহ আমাকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি ধামকি দিতে থাকে। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমি গত ৮ ফেব্রুয়ারি আদালতে ১০৭ ধারায় রুনা আক্তারসহ ৫ জনকে আসামী করে মামলা করেছি।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত