শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন শ্রমিক লীগের সভাপতি আব্দুল কাদির

  • আপলোড তারিখঃ ১৮-০৪-২০২২ ইং
গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন শ্রমিক লীগের সভাপতি আব্দুল কাদির

বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যেগে সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবার বিশেষ অবদান রাখার জন্য শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২২  পেলেন দামুড়হুদা শ্রমিক লীগের সভাপতি ও দেশ ইটভাটার পরিচালক আব্দুল কাদির। গত শনিবার বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা পুরোনো পল্টন এশিয়া অ্যান্ড রিসোর্টে তাঁকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা সামছুল আলম চৌধুরী সুরমার সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সুপ্রিম কোর্টের বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী।

জানা যায়, সারা দেশ থেকে সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবার বিশেষ অবদান রাখার জন্য বিভিন্নজনকে ঢাকায় ডাকা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন ১৪ দলের কেন্দ্রীয় নেতা ও সাবেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী, বাংলাদেশ সরকারের অতিরিক্ত অর্থ সচিব পীরজাদা শহীদুল হারুন, জাতীয় ভোক্তা অধিকার রক্ষা আন্দোলনের চেয়ারম্যান মুহাম্মদ আতাউল্লাহ খান, বাংলাদেশ  ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ আলম চুন্ন, মহাসচিব এম এইচ আরমানসহ বাংলাদেশ ওয়েলফেয়ার-এর বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।

শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পাওয়ার পর দামুড়হুদা শ্রমিক লীগের সভাপতি আব্দুল কাদির তাঁর অনভূতি ব্যক্ত করে বলেন, ‘আমি যেন মানুষের সেবাই কাজ করতে পারি, তার জন্য আপনাদের কাছে দোয়া কামনা করি।’



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত