শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে জমির দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত

  • আপলোড তারিখঃ ১৬-০৪-২০২২ ইং
মুজিবনগরে জমির দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত

মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুরে ম প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন- ওই গ্রামের সাখাওয়াতের স্ত্রী রোজিনা খাতুন (৩৭), লিয়াকত আলীর ছেলে আনোয়ার হোসেন (৩৭) ও ছানোয়ার (৩০)। গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। 

আহত রোজিনা খাতুনের স্বামী সাখাওয়াত জানায়, প্রতিবেশী মোসারেফ হেসেনের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে আমি মাঠের কাজে ব্যাস্ত ছিলাম। এমন সময় প্রতিপক্ষ মোহাব্বত আলীর নেতৃত্বে তার ছেলে জহীর আলী ও মোশাররফ আলীর ছেলে আল-আমিন হোসেন ও হাসান আলী আমার বাড়িতে হামলা চালায়। এসময় তাদের হাতে থাকা রড, লাঠি সোঠা ও দেশীয় অস্ত্রের আঘাতে আমার স্ত্রীসহ ৩জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী রাসেল বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত