শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ০৯-০৪-২০২২ ইং
গাংনীতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সমীকরণ প্রতিবেদন:
মেহেরপুরের গাংনীতে ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝিনাইদহ র‌্যাব-৬। গত শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিটে গাংনীর নওপাড়া বাজার থেকে তাঁদেরকে আটক করা হয়। আটককৃত হলেন- মেহেরপুর জেলার গাংনী থানার ভাটপাড়া (নীলকুঠি আবাসিক গুচ্ছগ্রাম) গ্রামের মৃত আনারুল ইসলামের ছেলে মো. শরিফুল ইসলাম (৪০) এবং একই থানার চিতলা বাজার পাড়ার মৃত জুমাদ হোসেন ঝন্টুর ছেলে মো. আনোয়ার হোসেন (২৫)।

র‌্যাব জানায়, মেহেরপুর জেলার গাংনী থানাধীন নওপাড়া বাজারস্থ এলাকায় কতিপয় ব্যক্তি নেশা জাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে এসময় সংবাদ পেয়ে গোপনে ঝিনাইদহ র‌্যাব-৬ (সিপিসি-২) এর গাংনী ক্যাম্পের একটি আভিযানিক দল অভিয়ান পরিচালনা করেন। অভিযানে শরিফুল ইসলাম এবং আনোয়ার হোসেনকে আটক করতে সক্ষম হয় র‌্যাব-৬। এসময় তাদের কাছে থেকে ২ কেজি গাঁজা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। জব্দকৃত মালামাল ও আটককৃত আসামীদেরকে গাংনী থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত