শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে বিজিবির অভিযানে ফেনসিডিলসহ আটক ৩

  • আপলোড তারিখঃ ০৭-০৪-২০২২ ইং
গাংনীতে বিজিবির অভিযানে ফেনসিডিলসহ আটক ৩

প্রতিবেদক, গাংনী:

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের খাসমহল সীমান্ত থেকে তিন মাদক কারবারিকে আটক করেছে বিজিবির সদস্যরা। গত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ৪৭ বিজিপি ক্যাম্পের অফিসার ও ফোর্স রাত্রিকালীন রণপাহারা করার সময় খাসমহল এলাকা হতে ৩০ বোতল ফেনসিডিলসহ তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন- খাসমহল গ্রামের মৃত তমাল ম-লের ছেলে জানারুল ইসলাম (৫২), রাধাগোবিন্দপুর ধলা গ্রামের আবু হোসেনের ছেলে হারুনুর রশিদ (২৮) ও একই গ্রামের লিয়াকত হোসেনের ছেলে মমিনুল ইসলাম (২১)।

রংমহল বিজিবি ক্যাম্প কমান্ডার আয়নাল হোসেন জানান, বুধবার দিবাগত রাত ২টার দিকে হাবিলদার রবিউল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বাংলাদেশ অভ্যন্তরের খাসমহল এলাকা থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতদের প্রত্যেকের নিকট ১০ বোতল করে ফেনসিডিল পাওয়া গেছে। আটককৃতদের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত