শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আমঝুপি কাজলা নদীতে ডুবে শিশুর মৃত্যু

  • আপলোড তারিখঃ ০৪-০৪-২০২২ ইং
আমঝুপি কাজলা নদীতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিবেদক, আমঝুপি:

মেহেরপুরে আমঝুপিতে কাজলা নদীতে ডুবে মাহি খাতুন (৭) নামের এক বাকপ্রতিন্ধী শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে সদর উপজেলার আমঝুপি পশ্চিমপাড়া কাজলা নদীতে ডুবে তার মৃত্যু হয়। নিহত মাহি শেরপুর জেলা শহরের মঞ্জুরুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহি খাতুন কিছুদিন পূর্বে শেরপুর থেকে তার মায়ের সঙ্গে আমঝুপিতে নানা রেজাউল হকের বাড়িতে বেড়াতে আসে। এরই মধ্যে গতকাল সকালে সমবয়সীদের সঙ্গে কাজলা নদীতে গোসল করতে নেমে ডুবে যায় মাহি। পরে পরিবারের সদস্যরা সংবাদ পেয়ে স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মো. দারা  ঘটনার সত্যতা নিশ্চিত করেন।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত