শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আমঝুপিতে গমের নাড়ার আগুনে আমগাছ পুড়ে ছায়

  • আপলোড তারিখঃ ৩১-০৩-২০২২ ইং
আমঝুপিতে গমের নাড়ার আগুনে আমগাছ পুড়ে ছায়

প্রতিবেদক, আমঝুপি:

মেহেরপুর সদর উপজেলা আমঝুপি কোলার মৌজা সালতাপোতা মাঠে গমের নাড়ার আগুনে ১৭টি ফলজ আমগাছ পুড়ে ছাই হয়ে গেছে। গত সোমবার দুপুর ১২টার দিকে আমঝুপি দক্ষিণপাড়ার জহির উদ্দিনের পুকুর পাড়ে গমের জমিতে নাড়া পোড়ানোর সময় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জহির উদ্দিন জানান, ১৬০টি আ¤্রপালি আমগাছের সাথে লিচু ও তালগাছের চারা লাগিয়েছিলেন তিনি। গত কয়েক বছর ধরে আ¤্রপালি ও লিচু ধরেছিল। তিনি অভিযোগ করে বলেন, ‘গত কয়েকদিন আগে আমার বাগানের পাশে গমের জমিতে নাড়ায় আগুন লাগিয়ে দিয়ে ১৭টি আমগাছ পুড়িয়ে দিয়েছে মহিউদ্দিন। মহিউদ্দিনের দুই বিঘা ঝাল গাছের খড়ি আমার আম গাছের নিচে জোর করে পালা দিয়েছিল। নিষেধ করার পরও তার জমির গমের জমিতে জোর করে আগুন লাগিয়ে দিয়ে আমার গাছ পুড়িয়ে দিয়েছে।’ শত্রুতামূলকভাবে আমগাছে আগুন লাগিয়ে পুড়িয়েছে বলে অভিযোগ করেন জহির উদ্দিন। আমবাগানের মালিক জহির উদ্দিন এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন এবং আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত