শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে সদাগর কুরিয়ার সার্ভিসের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ২১-০৩-২০২২ ইং
মেহেরপুরে সদাগর কুরিয়ার সার্ভিসের উদ্বোধন
প্রতিবেদক, আমঝুপি: সদাগর এক্সপ্রেস লিমিটেড কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিস মেহেরপুর শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাতে মেহেরপুর শাখার উদ্বোধন উপলক্ষে ছোট পরিসরে প্রতিনিধি সভার আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন সদাগর এক্সপ্রেস লিমিটেড কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিসের এজিএম মো. মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদাগর এক্সপ্রেস লিমিটেড কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিসের মেহেরপুর শাখার ইনচার্জ মো. আতিফ আসলাম। চুয়াডাঙ্গা শাখার ইনচার্জ আব্দুল্লাহ হকের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর শাখার পরিদর্শক মো. তামিম শিকদার, চুয়াডাঙ্গা শাখার ম্যানেজার আল আমিন, যুবলীগ নেতা সুইট, নাজমুল হাসান, ছাত্রলীগ নেতা হ্রদয়, রানা, সবুজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত