শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুতুবপুর ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ড কমিটি স্থগিত

  • আপলোড তারিখঃ ১৪-০৩-২০২২ ইং
কুতুবপুর ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ড কমিটি স্থগিত

সমীকরণ প্রতিবেদন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সদ্য ঘোষিত কমিটি স্থগিত করা হয়েছে। গতকাল রোববার রাতে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফ এক বিবৃতিতে এ কমিটি স্থগিত ঘোষণা করেন। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গতকাল রোববার বোয়ালিয়া গ্রামে অনুষ্ঠিত ২ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলনে ৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটি নিয়ে মতভেদ সৃষ্টি হওয়ায় জেলা বিএনপির পক্ষ থেকে স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতি দ্রুত আলোচনা সাপেক্ষে পুনরায় কমিটি দেওয়া হবে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত