শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আমঝুপিতে তামাক ঘরে অগ্নিকাণ্ড, অর্ধলাখ টাকার ক্ষতি

  • আপলোড তারিখঃ ১০-০৩-২০২২ ইং
আমঝুপিতে তামাক ঘরে অগ্নিকাণ্ড, অর্ধলাখ টাকার ক্ষতি

প্রতিবেদক, আমঝুপি:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে একটি তামাক ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বিকেলে আমঝুপি উত্তরপাড়ার হাফিজুল ইসলামের তামাক ঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, আমঝুপি উত্তরপাড়া গ্রামের নজর আলীর ছেলে হাফিজুল ইসলামের তামাক ঘরে তামাক পড়ানোর সময় ভেতরে একটি পাতা পাইপের ওপরে পড়ে। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো তামাক ঘরে। কয়েক মিনিটের মধ্যেই আগুনের লেলিহান শিখায় অর্ধলাখ টাকা মূল্যের তমাক পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত