শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরের গাংনীতে ৫ জুয়াড়ি আটক

  • আপলোড তারিখঃ ০৭-০৩-২০২২ ইং
মেহেরপুরের গাংনীতে ৫ জুয়াড়ি আটক

প্রতিবেদক গাংনী:

মেহেরপুরের গাংনীতে ৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাত সাড়ে ৮টার সময় উপজেলার রামনগর গ্রাম থেকে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- রামনগর গ্রামের আফসার শেখের ছেলে আসমত (৪৯), ইসমাইল হোসেনের ছেলে সাইফুল ইসলাম (৪০), সামসের মন্ডলের ছেলে মাসুদ (৩৩), সাইফুলের ছেলে লিখন (২৩) ও আজিবার আলীর ছেলে সাগর (২১)।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, বামুন্দি ইউপির রামনগর গ্রামের মকবুল হোসেনের বাঁশবাগানে জুয়া খেলা চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫হাজার ২শ’ ৯০ টাকা সহ তাস ও খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত