শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরের গাংনীতে দুই মাদকসেবির জেল-জরিমানা

  • আপলোড তারিখঃ ০৭-০৩-২০২২ ইং
মেহেরপুরের গাংনীতে দুই মাদকসেবির জেল-জরিমানা

প্রতিবেদক গাংনী

মেহেরপুরের গাংনীতে দুই মাদকসেবিকে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে উপজেলার কুঠিভাটপাড়া এলাকায় মাদক সেবনরত অবস্থায় তাদের আটকের পর ভ্রাম্যমাণ আদালতে সাজা ও অর্থদন্ডের আদেশ দেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম। সাজাপ্রপ্তরা হলেন- ভাটপাড়া গ্রামের মৃত আখের আলীর ছেলে মো. রিপন (৩৯), নওয়াপাড়া গ্রামের মো. আবু বক্কর আলীর ছেলে মো. জিয়া (৩৫)। ভ্রাম্যমাণ আদালত সুত্র জানায়, উপজেলার সাহারবাটি ইউনিয়নের ভাটপাড়া এলাকার রিপনের বসতবাড়িতে মাদক সেবন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রিপনকে গাঁজা ও মো. জিয়াকে হিরোইন সেবন অবস্থায় আটক করা হয়। এসময় আটককৃতের ১০০ টাকা করে জরিমানা ও তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতে সার্বিক সহযোগিতা করেন মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নান সহ সঙ্গীয় ফোর্স। পরে মাদকদ্রব্য ও সরাঞ্জাম আগুনে পুড়িয়ে ফেলা হয়।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত