শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আশ্রয় প্রতিদিন পত্রিকায় সাংবাদিক রুবেল আহম্মেদের নিয়োগ

  • আপলোড তারিখঃ ০৭-০৩-২০২২ ইং
আশ্রয় প্রতিদিন পত্রিকায় সাংবাদিক রুবেল আহম্মেদের নিয়োগ

ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আশ্রয় প্রতিদিন পত্রিকায় মেহেরপুর জেলার গাংনী উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন রুবেল আহম্মেদ। গতকাল রোববার সন্ধ্যায় গাংনী রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে সভাপতি মো. আনারুল ইসলাম (বাবু) ও সাধারণ সম্পাদক ডা. মো. আল আমীন তার হাতে আইডি কার্ড তুলে দেন। এর আগে পত্রিকার সম্পাদক বেলায়েত হোসেন টিপু স্বাক্ষরিত পরিচয়পত্র ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কুরিয়ার সার্ভিসযোগে হাতে পান রুবেল। দৈনিক আশ্রয় প্রতিদিনে নিয়োগ পাওয়ায় রুবেলকে গাংনী রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। রুবেল সততার সাথে দেশসেবার এ মহান পেশায় যুক্ত থেকে কাজ করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।-বিজ্ঞপ্তি



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত