শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর বকুন্ডিয়ায় কৃষককে কুপিয়ে রক্তাক্ত জখমের অভিযোগ

  • আপলোড তারিখঃ ০২-০৩-২০২২ ইং
জীবননগর বকুন্ডিয়ায় কৃষককে কুপিয়ে রক্তাক্ত জখমের অভিযোগ

প্রতিবেদক, হাসাদাহ:

জীবননগর উপজেলার বকুন্ডিয়া গ্রামে মাঠের খেতে চলাচল করা নিয়ে দ্বন্দ্বে আব্দুল মমিন নামের এক কৃষককে কুপিয়ে রক্তাক্ত জখমের অভিযোগ উঠেছে।  এ ঘটনায় অভিযুক্ত ইসাদুলের (৩৫) বিরুদ্ধে জীবননগরের থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। গত শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাতটার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের বকুন্ডিয়া গ্রামের উত্তরপাড়ার মতলেবের ঘরজামাই আব্দুল মমিন তাঁর নিজের জমিতে শসা চাষ করেছেন। তাঁর জমির এক পাশ দিয়ে কিছু লোকজন চলাচল করার কারণে তাঁর শসা গাছ নষ্ট হচ্ছে। এসময় আব্দুল মমিন শসা গাছ নষ্টের হাত থেকে বাঁচানোর জন্য কিছু খেজুরের ডাল রাখেন। ডাল রাখায় একই পাড়ার লুৎফর রহমানের ছেলে ইসাদুল ইসলাম ক্ষিপ্ত হয়ে গত শনিবার রাত ৭টার দিকে বকুন্ডিয়া উত্তরপাড়ার জামানুরের চায়ের দোকানে এসে আব্দুল মমিনকে ধারালো দা দিয়ে এলোপাতাড়িভাবে মাথায় আঘাত করেন। এসময় আব্দুল মমিন রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করেন। রোগীর অবস্থা ভালো না হওয়ায় তাঁকে যশোরে নেওয়া হয়। যশোর সদর হাসপাতালের চিকিৎসকেরা রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করেছেন বলে জানা গেছে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত