শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরের রঘুনাথপুরে তামাক ঘরে অগ্নিকাণ্ড

  • আপলোড তারিখঃ ০২-০৩-২০২২ ইং
মেহেরপুরের রঘুনাথপুরে তামাক ঘরে অগ্নিকাণ্ড

প্রতিবেদক, আমঝুপি:

মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুরে তামাক ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার তামাক পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে রঘুনাথপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে আনোয়ারুল ইসলামের তামাক ঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, গতকাল দুপুরের দিকে তামাক ঘরের ভেতরে পাইপের ওপর একটি তামাকের পাতা পড়ে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত তামাক ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তামাক ঘরের সম্পূর্ণ তামাক পুড়ে ছাই হয়ে যায়। আনারুল ইসলাম জানান, এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত