শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে প্রতিবন্ধীর লাঠির আঘাতে ব্যবসায়ী জখম

  • আপলোড তারিখঃ ২৬-০২-২০২২ ইং
মেহেরপুরে প্রতিবন্ধীর লাঠির আঘাতে ব্যবসায়ী জখম

প্রতিবেদক, গাংনী:
মেহেরপুরে আলিহীম নামের এক মানুষিক প্রতিবন্ধীর আঘাতে নবিছউদ্দীন ওরফে ফকির (৭০) নামের এক মুদি ব্যবসায়ী গুরুতর জখম হয়েছেন। গতকাল শনিবার দুপুর ১টার দিকে মেহেরপুর শহরের হোটেল বাজার মোড়ে এ ঘটনা ঘটে। জখম নবিছদ্দীন মেহেরপুর শহরের হোটেল বাজার মোড়ের নবিছদ্দীন স্টোরের সত্বাধিকারী। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে দোকান বন্ধ করে নামাজ পড়ার উদ্যেশ্যে মসজিদে যাচ্ছিলেন নবিছদ্দীন। এসময় রাস্তার পাশে বসে থাকা মানুষিক প্রতিবন্ধী আলিহীম একটি লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। এসময় লাঠির আঘাতে নবিছউদ্দীন রক্তাক্ত জখম হয়ে পড়লে স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, ব্যবসায়ী নবিছদ্দীনের মাথায় ৮টি সেলাই হয়েছে। জখম গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তবে তার অবস্থা শঙ্কামুক্ত।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত