সমীকরণ প্রতিবেদক:
জাতীয় দৈনিক অন্যদিগন্ত পত্রিকার খুলনা বিভাগের ব্যুরো প্রধান মনোনীত হয়েছেন ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহিদুর রহমান সন্টু এবং খুলনা বিভাগের বিশেষ প্রতিনিধি মনোনীত হয়েছেন সাইফুল ইসলাম। এ সংক্রান্ত প্রয়োজনীয় অফিসিয়াল চিঠিপত্র তাদের হাতে এসে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান শাহিদুর রহমান সন্টু। অফিসিয়াল চিঠিতে তাদের গতকাল সোমবার (১৪ই ফেব্রুয়ারি) থেকে খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। শাহিদুর রহমান সন্টু জাতীয় দৈনিক কালবেলা, স্বাধীন বাংলা, প্রভাত ফেরী পত্রিকাসহ অনলাইন পোর্টালে কাজ করেছেন। এদিকে সাইফুল ইসলাম জাতীয় দৈনিক যুগ-যুগান্তর পত্রিকাসহ স্থানীয় চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক সময়ের সমীকরণ পত্রিকা এবং অনলাইন পোর্টালে কাজ করছেন। তারা ঝিনাইদহ জেলার কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও সদস্য পদেও আছেন। পেশাগত দায়িত্ব পালনে তাঁরা সকলের সহযোগিতা কামনা করেছেন।
এদিকে, দৈনিক অন্যদিগন্ত পত্রিকার খুলনা ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি মনোনীত হওয়ায় সাংবাদিক শাহিদুর রহমান সন্টু ও সাইফুল ইসলামকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমএ কবীরসহ সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
সমীকরণ প্রতিবেদন