শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বীর মুক্তিযোদ্ধার টাকা ছিনতাইকালে একজন আটক

  • আপলোড তারিখঃ ০৯-০২-২০২২ ইং
বীর মুক্তিযোদ্ধার টাকা ছিনতাইকালে একজন আটক

মিজানুর রহমান জনি:

মেহেরপুরের স্টেডিয়ামপাড়ার প্রগতি ক্লিনিকের সামনে থেকে বীর মুক্তিযোদ্ধা সালেহার বেগমের টাকা ছিনতাইয়ের সময় ছিনতাইকারী কালুকে আটক করেছে স্থানীয়রা। গতকাল বুধবার দুপরের দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বীর মুক্তিযোদ্ধা বেগম সালেহা মেহেরপুর প্রধান ডাকঘরে সঞ্চয়ের টাকা সংগ্রহ শেষে বাড়ীতে ফিরে যাচ্ছিলেন। এসময় কালু ও রুবেল নামের দুই ছিনতাইকারী তার হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। বীর মুক্তিযোদ্ধা বেগম সালেহার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে কালুকে আটক করতে সক্ষম হলেও রুবেল পালিয়ে যায়। আটককৃত কালু মেহেরপুর শহরের গোরস্থানপাড়ার রবিউল ইসলামের ছেলে এবং পলাতক রুবেল একই এলাকার মঈন ড্রাইভারের ছেলে।

বেগম সালেহা বলেন, পোস্ট অফিস থেকে টাকা তুলে আমি ব্যাগের ভিতর ১০ হাজার টাকা নিয়ে হেটে যাচ্ছিলাম। এসময় দুজন ছিনতাইকারী আমার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পলিয়ে যায়। এসময় আমার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং একজন ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোর্পদ করে। অপর একজন ছিনতাইকারী আমার টাকা নিয়ে পালিয়ে যায়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ দারা খান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এ ঘটনায় পলাতক আসামি রুবেলকে আটক এবং টাকা উদ্ধারের জন্য পুলিশ মাঠে নেমেছে। আটককৃত কালুর বিরুদ্ধে পূর্বে ডাকাতি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত