ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট এনামুল হক নিলুর সংবর্ধনা ও প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে সদর উপজেলার হলিধানী ইউনিয়ন পরিষদের সম্মেলনকক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনার সভার আয়োজন করা হয়।
নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাড. এনামুল হক নিলুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিণ্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলিধানী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ আবুল হাসেম, সাধারণ সম্পাদক আজিজ মাস্টার, ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রানা হামিদসহ আরও অনেকে।
আলোচনা সভায় ইউনিয়নের দায়িত্বরত স্বাস্থ্য, শিক্ষাসহ সকল সরকারি কর্মকর্তা, এজিও প্রধান, ইউপি সচিব, পরিষদের নবনির্বাচিত সকল ইউপি সদস্য ও সুশীল সমাজের বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে ডিজিটাল ইউনিয়ন গড়ার লক্ষে চেয়ারম্যানকে একটি ল্যাপটপ এবং প্রধান অতিথিকে স্বর্ণের নৌকা দিয়ে বরণ করা হয়। সভাটি পরিচালনা করেন ইউপি সচিব শওকত আলী।
সমীকরণ প্রতিবেদন