শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক কবির বহিষ্কার

  • আপলোড তারিখঃ ০৫-০২-২০২২ ইং
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক কবির বহিষ্কার

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক পদ থেকে কবির আহমেদকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। গতকাল শনিবার জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহদপ্তর সম্পাদক আজিজুল হক সোহেলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের গৃহীত সিদ্ধান্ত মোতাবেক, সংগঠনের শৃঙ্খলাভঙ্গের সুস্পষ্ট অভিযোগ ও প্রাথমিক তথ্যপ্রমাণের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা শাখার সহসাংগঠনিক সম্পাদক কবির আহমেদকে প্রাথমিক সদস্য পদসহ সংগঠন থেকে বহিষ্কার করা হলো। ৫ ফেব্রুয়ারি ২০২২ তারিখে থেকে উল্লিখিত ব্যক্তির সাংগঠনিক পদ-পদবী ব্যবহার ও সংগঠনের গঠনতান্ত্রিক দায়িত্বপালনের ক্ষেত্রে বিধি নিষেধ আরোপ করা হলো প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এই সিদ্ধান্ত অনুমোদন করেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত