শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হিরোইন রাখার অপরাধে এক যুবকের কারাদণ্ড

  • আপলোড তারিখঃ ০৩-০২-২০২২ ইং
হিরোইন রাখার অপরাধে এক যুবকের কারাদণ্ড

মেহেরপুর অফিস:

হিরোইন রাখার অপরাধে ওসমান আলী নামের এক যুবককে ১৫ দিনের কারাদণ্ডসহ ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালত এই সাজা প্রদান করেন। ওসমান আলী মেহেরপুরের চক্রপাড়ার আজগর আলীর ছেলে। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক খসরু আল মামুনের নেতৃত্বে মেহেরপুর শহরের চক্রপাড়া এলাকা থেকে ওসমান আলীকে হেরোইনসহ গ্রেফতার করা হয়। অভিযানে অন্যদের মধ্যে সহকারী উপ-পরিদর্শক মদন মোহন সাহা, রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত