শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে অপহরণের প্রায় ১৭ মাস পর ভিকটিম উদ্ধার

  • আপলোড তারিখঃ ০২-০২-২০২২ ইং
মেহেরপুরে অপহরণের প্রায় ১৭ মাস পর ভিকটিম উদ্ধার

প্রতিবেদক, মেহেরপুর:

মেহেরপুরে অপহরণের প্রায় ১৭ মাস পর ভিকটিমকে উদ্ধার এবং আসামিকে আটক করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে মেহেরপুর মুজিবনগর উপজেলার কোমরপুর বাজার এলাকা থেকে আসামি আসিফ জোয়ার্দ্দারকে (২০) আটক করেন। পরে একই এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়। আটককৃত আসিফ জোয়ার্দ্দার মেহেরপুর মুজিবনগর উপজেলার কোমরপুরের ইন্দা জোয়ার্দ্দারের ছেলে।

মেহেরপুর জেলা গোয়েন্দা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৬ সেপ্টেম্বর ভোরের দিকে ১৫ বছর বয়সী শিশুকে অপহরণ করে আত্মগোপন করেন। এই ঘটনার পর গত বছরের ১৫ সেপ্টেম্বর অপহৃত শিশুর নানা মোজাহার মণ্ডল বাদী হয়ে মেহেরপুর মুজিবনগর থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত ২০০৩)-এর ৭/৩০ ধারায় একটি মামলা দায়ের করেন। এরপর প্রায় দীর্ঘ ১৭ মাস আসিফ জোয়ার্দ্দার আত্মগোপনে ছিলেন।

গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে সঙ্গীয় ও এসআই সুলতান মাহমুদ এবং এএসআই হেলাল উদ্দিন মেহেরপুর মুজিবনগর উপজেলা কোমরপুর বাজারে অভিযান চালিয়ে আসিফ জোয়ার্দ্দারকে আটক করেন। এবং পরে ভিকটিমকে উদ্ধার করা হয়।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত