সমীকরণ প্রতিবেদন:
পুত্রসন্তানের জনক হলেন সাংবাদিক শামীম রেজা। গত সোমবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা শহরের সেবা ক্লিনিকে শামীম রেজার সহধর্মিণী তানজিনা ইয়াসমিন ফুটফুটে পুত্রসন্তান প্রসব করেন। চুয়াডাঙ্গার অবসরপ্রাপ্ত গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক তরুনকান্তি ঘোষের তত্ত্বাবধানে তানজিনা সন্তান প্রসব করেন। দৈনিক মাথাভাঙ্গার স্টাফ রিপোর্টার, দৈনিক সময়ের কাগজের জেলা প্রতিনিধি ও সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার কার্যনির্বাহী সদস্য শামীম রেজা বলেন, ‘আমার সন্তান ও সন্তানের মা উভয়ই সুস্থ আছেন। আমি সকলের নিকট আমার সন্তান ও সহধর্মিণীর জন্য দোয়া কামনা করছি।’
এদিকে, শামীম রেজা প্রথমবারের মতো পুত্রসন্তানের জনক হওয়ায় দোয়া ও শুভেচ্ছা জানিয়েছেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের প্রচার-প্রকাশনা ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক আহাদ আলী মোল্লা, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইসলাম রকিব, সাংবাদিক সমিতির সভাপতি নাজমুল হক স্বপন, অর্থ সম্পাদক উজ্জ্বল মাসুদ ও সাংবাদিক হুসাইন মালিকসহ চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দ।
সমীকরণ প্রতিবেদন