শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ৯৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ীকে আটক

  • আপলোড তারিখঃ ২৬-০১-২০২২ ইং
দর্শনায় ৯৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ীকে আটক

সমীকরণ প্রতিবেদন:

দর্শনার রামনগর থেকে ৯৫ বোতল ফেনসিডিলসহ আশরাফুল হক (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। গত সোমবার বিকেল সাড়ে চারটার দিকে তাঁকে আটক করা হয়। আটক আশরাফুল হক আকন্দবাড়িয়ার গোলাম রসুলের ছেলে।

জানা যায়, গত সোমবার র‌্যাব-৬, সিপিসি-২ (গাংনী ক্যাম্প)-এর একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে দর্শনা থানার রেলস্টেশন এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। এসময় আশরাফুল হক নামের একজনকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৯৫ বোতল ফেনসিডিল, ১টি মোবাইল, ২টি সিমকার্ড ও নগদ ২৫০ টাকা উদ্ধার করা হয়। আটককৃত আসামিকে দর্শনা থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত