শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ইউপি সদস্য নোয়াব আলীর পিতার ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ২৪-০১-২০২২ ইং
ঝিনাইদহে ইউপি সদস্য নোয়াব আলীর পিতার ইন্তেকাল

ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য নোয়াব আলীর পিতা নূর মোহাম্মদ ফকির ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। গত শনিবার দিবাগত রাত রাত একটার দিকে বার্ধক্যজনিত কারণে সাগান্না ইউনিয়নের আনান্দনগর গ্রামে তাঁর নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ছেলে-মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।

গতকাল বেলা ১১টার দিকে তাঁর নিজ বাড়িতে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুর রশিদ মিয়া, সাগান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল মানুন, নবনির্বাচিত চেয়ারম্যান শেখ মোজাম্মেল হোসেন, সাবেক চেয়ারম্যান আইয়ুব হোসেন, মধুহাটি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলতাফ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ববৃন্দ।

এদিকে, তাঁর মৃত্যুতে বিভিন্ন মহলের রাজনৈতিক নেতারা শোকবার্তা জানিয়ে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তাঁর জানাজার নামাজ পড়ান উত্তর নারায়ণপুর মডেল দাখিল মাদ্রাসার শিক্ষক ও উত্তর নারায়ণপুর জামে মসজিদের খতিব হযরত মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত