শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে ১২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ২৩-০১-২০২২ ইং
গাংনীতে ১২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

মেহেরপুরের গাংনীতে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে উপজেলার বামন্দী ক্যাম্প পাড়ার একটি বাড়ি থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, বামন্দী ক্যাম্প পাড়ার রমজান আলীর ছেলে আশরাফুল ইসলামের বাড়িতে মাদক ব্যবসায়ীরা বিপুল পরিমাণ গাঁজা নিয়ে অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে মেহেরপুর পুলিশ সুপার মো. রাফিউল আলমের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খাসমহল গ্রামের হিমা খাঁর ছেলে আব্দুল করিম (৪৯), একই গ্রামের নজরুল ইসলামের ছেলে বানারুল ইসলাম (২৬) ও কাথুলী গ্রামের আব্দুল জলিলের ছেলে ফারুক হোসেনকে (২৫) আটক করা হয়।

এসময় তাঁদের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা উদ্ধারের ঘটনায় গাংনী থানায় তাঁদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত