শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় মাদকবিরোধী সমাবেশ

  • আপলোড তারিখঃ ২২-০১-২০২২ ইং
দামুড়হুদায় মাদকবিরোধী সমাবেশ

প্রতিবেদক, দামুড়হুদা:

দামুড়হুদা উপজেলার ছোট দুধপাতিলায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় পশু চিকিৎসক জাহাঙ্গীর আলমের উদ্যোগে ছোট দুধপাতিলা স্কুলমাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছোট দুধপাতিলা ওয়ার্ডের সাবেক মেম্বার আশরাফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বর্তমান সরকারের নির্দেশ মাদক নির্মূল করতে হবে। সেই আলোকে জেলা পুলিশের নির্দেশক্রমে আমার থানাধীন মাদক জিরো টলারেন্স থাকতে হবে। মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের কোনো ঠাঁই নেই। তাই আপনার সন্তান কোথায় যায়, কী করে, তা খেয়াল রাখতে হবে। আপনার সন্তানকে ফুটবল খেলার প্রতি আগ্রহ বাড়িয়ে তুলুন। সেই অনুযায়ী ফুটবলপ্রেমীদের জার্সি উপহার দেওয়া হয়। আর কোথাও মাদকসেবী কিম্বা ব্যবসায়ী দেখলে পুলিশকে খবর দিন, তথ্যদাতার নাম গোপন থাকবে। করোনাকালীন সময় আপনারা অবশ্যই মাস্ক ব্যবহার করবেন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা বাসস্ট্যান্ড বাজার কমিটির সাবেক সভাপতি আশরাফুল আলম ও দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা হযরত আলী। এছাড়াও উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মতিয়ার রহমান, মিনহাজ, রাসেদ, নসির, দেলোয়ার হোসেন, জাহাঙ্গীর, সাহাবদ্দীন, ইয়ানবীসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন পশু চিকিৎসক জাহাঙ্গীর আলম। এদিকে, অনুষ্ঠান শেষে মাস্ক ও ফুটবল খেলোয়াড়দের মধ্যে জার্সি বিতরণ করা হয়।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত