শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সাজাপ্রাপ্ত নারী পলাতক আসামি গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২২-০১-২০২২ ইং
চুয়াডাঙ্গায় সাজাপ্রাপ্ত নারী পলাতক আসামি গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাসিমা খাতুন নামে এক নারীকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মেহেরপুর জেলার আমঝুপি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাসিমা খাতুন চুয়াডাঙ্গা পৌর এলাকার কোর্টপাড়ার শফি উদ্দিনের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ জানতে পারে সাজাপ্রাপ্ত নাসিমা খাতুন মেহেরপুর জেলার আমঝুপি এলাকায় একটি বাড়িতে আত্মগোপন করে আছেন। ওই সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রকি মণ্ডল ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলী জিন্নাহ্সহ সঙ্গীয় ফোর্স আমঝুপি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার নাসিমা খাতুনকে একটি জিআর মামলায় ২ বছরের সাজা ও এক লাখ টাকা জরিমানা করেন আদালত। রায়ের পর থেকেই পলাতক ছিলেন তিনি। নাসিমা খাতুনকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকালই তাঁকে আদালতে সোপর্দ করা হয়।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত