শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামি আটক

  • আপলোড তারিখঃ ২১-০১-২০২২ ইং
মেহেরপুরে সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামি আটক

মেহেরপুরে ডিবি পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাহবুবুর রহমান ও তাজুল ইসলাম নামের দুজনকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাঁদের আটক করে। আটক মাহবুবুর রহমান মেহেরপুরের গাংনী উপজেলার লক্ষীনারায়ণপুর ধলা গ্রামের মুজিবুর রহমানের ছেলে এবং তাজুল ইসলাম গাংনীর শিশিরপাড়া সাবান মিয়ার ছেলে। আটক মাহবুব এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি এবং তাঁর বিরুদ্ধে ৯ লাখ ৪০ হাজার টাকা জরিমানা ধার্য করে আদালত। তারপর থেকে তিনি পলাতক রয়েছেন। অপর দিকে, তাজুল ইসলামের বিরুদ্ধে দুটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানা গেছে।

মেহেরপুর ডিবির এসআই অজয় কুমার কুণ্ডুর নেতৃত্বে সঙ্গীয় এসআই সুলতান মাহমুদ ও ফোর্সসহ গাংনী থানা এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ২ আসামিকে আটক করেন।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত