গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সারা দেশের ১৭৬ জন শিল্পপতি ও ব্যবসায়ীকে সিআইপি কার্ড প্রদান
সমীকরণ প্রতিবেদক:
বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) কার্ড পেয়েছেন দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী বাংলাদেশ ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, এফবিসিসিআই-এর সাবেক সহসভাপতি বর্তমান পরিচালক, বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)-এর সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমটির সদস্য এবং তারাদেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কৃতী ব্যবসায়ী বাবু দিলীপ কুমার আগরওয়ালাসহ ১৭৬ জন শিল্পপতি ও ব্যবসায়ী। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী ঢাকার সোনারগাও একটি হোটেলে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি নির্বাচিত শিল্পপতি ও ব্যবসায়ীদের মধ্যে এই সিআইপি কার্ড প্রদান করেন। এসময় অনুষ্ঠানে উপস্থিত থেকে বাণিজ্যমন্ত্রীর হাত থেকে সিআইপি কার্ড গ্রহণ করেন চুয়াডাঙ্গার কৃতী সন্তান বাবু দিলীপ কুমার আগরওয়ালা।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বাংলাদেশ যে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে সেখানে ব্যবসায়ীদের অবদান অনস্বীকার্য। ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা প্রত্যেকেই অনেক সাহসী মানুষ। অনেক চড়াই-উৎরাই পার করে আজকের অবস্থানে এসেছেন। ২০২৪ সালে বাংলাদেশের রপ্তানি টার্গেট ৮০ বিলিয়ন ডলার উল্লেখ করে টিপু মুনশি বলেন, এটা বড় ধরনের টার্গেট। তবে ব্যবসায়ীদের সহযোগিতা পেলে আমরা সেটা অর্জন করতে পারবো।

বাবু দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘দেশীয় শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি ও আন্তর্জাতিক বাণিজ্যের প্রসারে দেশের পক্ষে নেতৃত্ব প্রদানের স্বীকৃতি স্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক পঞ্চমবার সিআইপি (ট্রেড) কার্ড পেয়ে আমি গর্বিত ও খুব আনন্দিত। এ স্বীকৃতি আমাকে আগামী দিনে দেশের ব্যবসা বাণিজ্যের প্রসারে আরো ভূমিকা রাখতে উৎসাহিত করবে। এ অর্জন আমার প্রিয় চুয়াডাঙ্গা-আলমডাঙ্গাবাসী, এফবিসিসিআই, বাংলাদেশ জুয়েলার্স সমিতি ও ডায়মন্ড ওয়ার্ল্ড, তারাদেবী ফাউন্ডেশন পরিবারসহ আমার জন্মভূমি চুয়াডাঙ্গা জেলার প্রতিটি মানুষের। আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি। কালন তিনি ব্যবসা খাতে সকল ধরণের পৃষ্ঠপোষকতা প্রদান করেছেন বলেও আজ আমরা সফল হয়ে দেশকে এগিয়ে নিতে পারছি।’
এদিকে, পঞ্চম বারের মত বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) কার্ড পাওয়ায় দিলীপ কুমার আগরওয়ালাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চুয়াডাঙ্গার আরেক কৃতী সন্তান, সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক। এছাড়া দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনসহ সমীকরণ পরিবারও এই কৃতী ব্যবসায়ীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
সমীকরণ প্রতিবেদন