শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে তিন মাদকসেবীর কারাদণ্ড

  • আপলোড তারিখঃ ২০-০১-২০২২ ইং
মেহেরপুরে তিন মাদকসেবীর কারাদণ্ড

মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে তিন মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ও অপ্রাপ্ত একজনকে অভিভাবকের জিম্মায় সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে। গতকাল বুধবার মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাইদ এ রায় দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান পরিচালনা করে চার মাদক সেবনকারীকে হেরোইনসহ আটক করে। এসময় তাঁদের কাছ থেকে ৪ গ্রাম হোরোইন উদ্ধার করে। আটককৃতরা হলেন- রায়পুর স্কুলপাড়ার আবু হালসানার ছেলে আফিল উদ্দিন (৫৫), একই গ্রামের আব্দুল মোতালেবের ছেলে রাসেল শেখ (২৫), নুরুল আমিনের ছেলে হাসিবুল হক (২৫) ও মৃত ডাবলুর ছেলে মো. হুসাইন (১২)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক আবু সাইদ বলেন, মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে মাদক সেবনের সময় চারজনকে আটক করে। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। এ চার মাদকসেবী দোষ স্বীকার করে। দোষ স্বীকার করায় আফিল উদ্দিনকে ১ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান এবং রাসেল শেখ ও হাসিবুল হককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মো. হুশাইন অপ্রাপ্ত বয়স্ক হওয়ার কারণে তাঁকে স্থানীয় অভিভাবকের জিম্মায় সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত